মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পচা টমেটো দিয়ে সস এবং পোকাযুক্ত সাতকড়া দিয়ে আচার তৈরি করার অপরাধে স্টার এগ্রোকে ৫০ হাজার টাকা এবং হ্যালো ফ্রেশকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এ সময় অভিযানে সহযোগিতা করে র্যাব-৯ এর একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন