মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই..

প্রকাশ: 14 March 2026 । 19:17 | আপডেট: 14 March 2026 । 19:17

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পচা টমেটো দিয়ে সস এবং পোকাযুক্ত সাতকড়া দিয়ে আচার তৈরি করার অপরাধে স্টার এগ্রোকে ৫০ হাজার টাকা এবং হ্যালো ফ্রেশকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এ সময় অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৯ এর একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!