শ্রীমঙ্গলে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হযেছে।

আজ সোমবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বিষামনি বাজারে এই বিট পুলিশিং সভা অনু্ষ্িঠত হয়।

উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম।

আরো উপস্হিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া, বিষামনি বাজার কমিটির সভাপতি, সম্পাদকসহ বাজার ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত বিট পুলিশিং সভায় বিষামনি বাজারে স্থানীয়ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ প্রদান করা হয়। তাছাড়া এলাকায় মাদক, জুয়ার বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করে আসন্ন দূর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয়।