অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য..
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ । ১৯:৩৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ । ১৯:৩৮
খাইরুজ্জামান শ্রাবণ ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশের পর কাজ শুরু করেছে তারা।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব আদালতকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা ই রাকিব।
তিনি বলেন, হাইকোর্ট সোমবার তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে রিমুভ করার (সরানোর) নির্দেশ দিয়েছেন। আমরা গতকালই ল’ইয়ার সার্টিফিকেট (আইনজীবী সনদ) পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানের কাজ শুরু করেছে। আশা করছি, কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে।
তিনি বলেন, আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।
সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বিটিআরসিকে তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.