কলাপাড়ায় মসজিদের জমি দখলে বাঁধা..
প্রকাশ: 19 August 2023 । 21:46 | আপডেট: 19 August 2023 । 21:46
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় ২জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা আহত মো. ফারুক তালুকদার (৪২) ও তছলিম তালুকদার (৩৮) কে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
স্থানীয় সূত্র, আহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদের নামে ওয়াকফ জমি দখলে বাঁধা দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাফ আলী, কুদ্দুস, মনির ও শহিদ খানসহ প্রায় ৪০-৪৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে মসজিদ কমিটি ও মুসুল্লিদের প্রায় ৩/৪ জন লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফারুক ও তছলিম তালুকদারকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় শনিবার একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.