মহিপুরে জেলে মাহবুব মাঝির জালে..
প্রকাশ: 17 August 2023 । 19:12 | আপডেট: 17 August 2023 । 19:12
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
মহিপুরে মাহবুব মাঝি (৪৬) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩ টি পাখি মাছ। এর মধ্যে একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে। বৃহস্পতিবার সকালের দিকে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসা হয়। এসময় এ মাছগুলো এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয়রা।
উপকূলে এসব মাছের তেমন চাহিদা না থাকায় পরে মাছ তিনটি দশ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর জাহাঙ্গীর নামের এক মাছ ব্যবসায়ী। প্রায় তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় ওই জেলের জালে মাছ তিনটি ধরা পড়ে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে দ্রুত গতির চলাচলকারী এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এ মাছ ঘন্টায় ১১০ কিলোমটির বেগে দৌড়ায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.