শ্রীমঙ্গলে স্যানেটারী ন্যাপকিন বিষয়ক কনসালটেশন..
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ । ১৫:২১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ । ১৫:২১
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে ‘কনসালটেশন মিটিং উইথ কমিউনিটি হেলথ ক্লিনিক ফর এন্টারপ্রিনার্স প্রডাক্ট প্রমোশান’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজঘাট চা-বাগান হাসপাতালে নেদারল্যাণ্ডভিত্তিক দাতা সংস্হা সিমাভীর অর্থায়নে ‘হোপ ফর দ্য পুওরেস্ট’ এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্হা আশা’র রিজিওনাল ম্যানেজার সৈয়দ মো. আশরাফ আলী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন হোপ ফর দ্য পুওরেস্ট’র ব্যবস্হাপক ( হিসাব ও অর্থ, ঢাকা) নাহিদুল ইসলাম, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. রুহুল আমিন, রাজঘাট হাসপাতালের এস্টেট মেডিকেল অফিসার ডা. মো. মারুফ উর রহমান, রাজঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম আহমদ, আশা সিন্দুরখান কার্যালয়ের ব্রাঞ্চ ম্যানেজার স্বপন পাল, রাজঘাট চা-বাগান পঞ্চায়েত সভাপতি পলাশ কুমার তাঁতী, এফআইভিডিবি প্রতিনিধি মানস মাদ্রাজি প্রমুখ।
সভায় স্হানীয় জনপ্রতিনিধি, চা-বাগান পঞ্চায়েত প্রতিনিধি, নারী ও পুরুষ স্যানিটারী ন্যাপকিন উদ্যােক্তা, হাসপাতালের মিডওয়াইফ, ড্রেসার, কম্পাউন্ডার, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার, হেলথ এ্যাসিটেন্ট, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসহ ২৫ জন অংশগ্রহন করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.