কলাপাড়ায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে..

প্রকাশ: 8 August 2023 । 10:30 | আপডেট: 8 August 2023 । 13:59

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার – এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত ঘর ও জমি প্রদান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চতুর্থ পর্যায়ের ঘর ও জমি প্রদান উপলক্ষ্যে আগামী ৯আগস্ট ২০২৩ বেলা ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের মত কলাপাড়ায় চতুর্থ পর্যায়ের ২০০টি ঘর ও জমি প্রদান করবেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মকর্তা আসাদুজ্জামান খান, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্ট, কলাপাড়াা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুক্তা, সাধারন সম্পাদক নাহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, কলাপাড়ায় ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৪৫০টি, দ্বিতীয় পর্যায়ে ১১০টি, তৃতীয় পর্যায়ে ২০৩, মোট ৭৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও ২ শতক জমি প্রদান করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!