মহিমাগঞ্জে সাপের কামড়ে প্রান গেলো..

প্রকাশ: 7 August 2023 । 15:49 | আপডেট: 7 August 2023 । 15:50

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বিষধর সাপের কামড়ে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) রাত ৮ টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।মৃত গৃহবধূর নাম রাশেদা বেগম (৩২)। সে ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে রাশেদা প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় তাঁর পায়ে বিষধর সাপ দংশন করে। বিষয়টি গুরুত্ব না দিয়ে ইঁদুর-চিকা কামড় দিয়েছে মনে করে বিছানায় শুয়ে পড়ে প্রায় একঘন্টা পর বিষের তীব্রতা অসহনীয় পর্যায়ে গেলে রাশেদা চিৎকার শুরু করে। পরে স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে সাপে কামড় দিয়েছে বলে নিশ্চিত করে চিকিৎসকরা। তাকে দ্রুত বগুড়া নেয়ার পরামর্শ দিলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কিছুক্ষণ পর রাশেদার মৃত্যু হয়।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য মমতাজ হোসেন সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার তার দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!