বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে হাজারো রোগী আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।
কিডনি ডায়ালাইসিস সেবা নিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের চিকিৎসকদের আরও দক্ষ করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে এবং নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন