দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্রে..

প্রকাশ: ৬ আগস্ট ২০২৩ । ১৮:৪০ | আপডেট: ৬ আগস্ট ২০২৩ । ১৮:৪০

“ ব্যুরো চীফ, রংপুর ”

উত্তরের জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জে সাড়ে ৬০০ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম ‍বৃহৎ সৌর বিদ্যুৎকেন্দ্র। গত ২ আগস্ট এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বিশাল এই বিদ্যুৎকেন্দ্রটি হেলিকপ্টারে বসে আকাশ থেকে প্রত্যক্ষ করেন তিনি। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে উত্তরাঞ্চলের মানুষ। গতি বেড়েছে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও কৃষি খাতে।

গত ডিসেম্বর থেকেই কেন্দ্রটির বিদ্যুৎ একটু একটু করে যুক্ত হচ্ছিলো জাতীয় গ্রিডে। এবার সবগুলো প্যানেল যুক্ত হওয়ায় এ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা পৌঁছেছে ২০০ মেগাওয়াটে। তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকো পাওয়ার লিমিটেড।

তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। বসানো হয় সাড়ে ৫ লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ওয়াট ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন। নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র।

বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বিদ্যুৎকেন্দ্রটি সুরক্ষায় নির্মাণ করা হয়েছে বাঁধ ও চলাচলের জন্য সাত কিলোমিটার সড়ক। মূলত উত্তরের মানুষে জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সফল এরইমধ্যে পেতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!