টেকেরহাটে আওয়ামী লীগের অবরোধ, বন্ধ..

প্রকাশ: 29 November 2026 । 13:19 | আপডেট: 29 November 2026 । 13:19

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকরা।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা থেকে এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের কারণে দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল না। তবে সকাল থেকে তাদের উপস্থিতি দেখা যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন তারা।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!