সাহস থাকলে আইনের আশ্রয় নিন,..
প্রকাশ: 28 November 2026 । 19:24 | আপডেট: 28 November 2026 । 19:24
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
বিদেশে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্দেশ দিয়ে মানুষের বাড়িঘর পোড়ানোর রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হাসান। তিনি বলেন, সাহস থাকলে আইনের আশ্রয় নিতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি ও জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ এবং নদী পুনঃখনন ও ফ্লাইওভার উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.