২০২৭ সালের এপ্রিলে ঢাকায় আসতে..

প্রকাশ: 28 November 2026 । 17:56 | আপডেট: 28 November 2026 । 17:56

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের আভাস দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশ। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন করা হতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার ঘোষণার পর থেকেই শাকিরার সম্ভাব্য ঢাকা সফর নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের সংগীতাঙ্গনে এটি বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে।

তবে এখনো কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য ও বিক্রির সময়সূচি প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশ সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আপাতত এটি আয়োজকদের সম্ভাব্য আয়োজনের পরিকল্পনা হিসেবেই রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!