লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজে ড্রোন..
প্রকাশ: 23 November 2026 । 11:40 | আপডেট: 23 November 2026 । 11:40
অনলাইন ডেস্ক
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার দিবাগত রাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটি একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।
বেনগাজি বন্দরের সূত্র জানিয়েছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট আকারের যুদ্ধজাহাজ।
রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, জাহাজটির বেশিরভাগ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। কেবল সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান রয়েছে। জাহাজটির ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ ছাড়া জেটির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
বেনগাজিভিত্তিক প্রশাসন এর আগে জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য সেখানে নোঙর করেছিল।
রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.