ওটমিল খেলে মিলবে পুষ্টি, নিয়ন্ত্রণে..

প্রকাশ: 16 November 2026 । 18:53 | আপডেট: 16 November 2026 । 18:53

আরএইচবি নিউজ ডেস্কঃ

পাশ্চাত্যের দেশগুলোতে সকালের নাশতা হিসেবে ওটমিল বেশ জনপ্রিয়। আমাদের দেশে খুব বেশি প্রচলিত না হলেও স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে ধীরে ধীরে বাড়ছে এর জনপ্রিয়তা। পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবারটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ওজন নিয়ন্ত্রণেও রাখতে পারে ভূমিকা।

ওটমিলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে। বিশেষ করে এতে থাকা বিটা-গ্লুকান নামের দ্রবণীয় ফাইবার হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী। এটি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে।

নিয়মিত পরিমিত পরিমাণে ওটমিল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও উপকার পাওয়া যেতে পারে। এর ফাইবার ধীরে ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে। তবে শুধু ওটমিল খেলেই দ্রুত ওজন কমবে, এমন নয়। সুষম খাবার ও নিয়মিত শারীরিক কার্যক্রমও জরুরি।

যেভাবে তৈরি করবেন ওটমিল

চুলায় পরিমাণমতো পানি গরম করে তাতে ওটমিল দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। ঘন হয়ে এলে নামিয়ে সামান্য লবণ যোগ করতে পারেন। স্বাদ বাড়াতে বিভিন্ন মসলা ও সবজি দিয়ে ওটসের খিচুড়িও তৈরি করা যায়।

এ ছাড়া ইনস্ট্যান্ট ওটমিলের সঙ্গে দুধ ও তাজা ফল মিশিয়ে খেতে পারেন। প্যাকেটের গায়ে দেওয়া রান্নার নির্দেশনা অনুসরণ করেও সহজেই তৈরি করতে পারবেন পুষ্টিকর এই খাবার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!