বাংলাদেশের জন্য সবটুকু করতে প্রস্তুত..
প্রকাশ: 15 November 2026 । 17:55 | আপডেট: 15 November 2026 । 17:55
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জন্য নিজের এবং তুরস্কের সক্ষমতার সবটুকু করার আশ্বাস দিয়েছেন এরদোয়ান।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা, এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব। আপনি শুধু আমাকে আহ্বান জানাবেন, কোথায় কী করতে হয়।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। সংখ্যাটি তিন থেকে চারটি বা এর কিছু বেশি হতে পারে। বহুপক্ষীয় ফোরামে আয়োজক দেশের প্রেসিডেন্ট খুব কমই দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর মধ্যে প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অন্যতম আকর্ষণীয়।
তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক তুরস্ক-বাংলাদেশ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দুই দেশের সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে।
তারেক রহমান ও এরদোয়ানের আলোচনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ ছাড়া রোহিঙ্গাদের জন্য অর্থায়ন এবং ‘ইন্টারন্যাশনাল ভয়েস অব কো-অপারেশন, টুগেদার উই ক্যান পারসু’ উদ্যোগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.