রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে..

প্রকাশ: 9 November 2026 । 20:24 | আপডেট: 9 November 2026 । 20:24

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, জ্বালানি ও বিদ্যুৎ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি জানতে চান তিনি। স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কথা স্পষ্ট এবং পরিষ্কার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!