ঘরেই তৈরি করুন স্পেনের জনপ্রিয় খাবার..
প্রকাশ: 9 November 2026 । 18:48 | আপডেট: 9 November 2026 । 18:57
আরএইচবি নিউজ ডেস্কঃ
বিদেশি খাবারের স্বাদ নিতে সব সময় রেস্তোরাঁয় যেতে হবে, এমন নয়। চাইলে নিজের রান্নাঘরেই তৈরি করতে পারেন স্পেনের জনপ্রিয় খাবার আলবোন্ডিগাস। টমেটোর ঘন সসের সঙ্গে নরম ও রসালো মিটবলের এই পদটি গরম ভাত, ম্যাশড পটেটো, পাস্তা কিংবা ক্রাস্টি ব্রেডের সঙ্গে পরিবেশন করলে জমে যাবে খাবারের আয়োজন।
চলুন, জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন স্প্যানিশ এই সুস্বাদু পদ।
উপকরণ:-
গরু বা খাসির কিমা আধা কেজি
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
রসুন কুচি ২ চা চামচ
ব্রেডক্রাম্ব আধা কাপ
ডিম ১টি
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
অলিভ অয়েল ৩ টেবিল চামচ
টমেটো পিউরি ২ কাপ
বিফ বা চিকেন স্টক ১ কাপ
পাপরিকা ১ চা চামচ
ওরেগানো আধা চা চামচ
তেজপাতা ১টি
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি:-
প্রথমে একটি বড় বাটিতে কিমা, ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা চামচ রসুন কুচি, ব্রেডক্রাম্ব, ডিম, ধনেপাতা, লবণ ও গোলমরিচ গুঁড়া একসঙ্গে ভালোভাবে মেখে নিন। এরপর মিশ্রণ থেকে সমান আকারের ছোট ছোট গোল মিটবল তৈরি করুন।
একটি ফ্রাইপ্যানে অলিভ অয়েল গরম করে মিটবলগুলো মাঝারি আঁচে চারদিক হালকা সোনালি-বাদামি করে ভেজে নিন। পুরোপুরি রান্নার প্রয়োজন নেই। ভাজা হলে মিটবলগুলো তুলে আলাদা করে রাখুন।
এবার একই প্যানে প্রয়োজনমতো সামান্য অলিভ অয়েল দিয়ে বাকি পেঁয়াজ ও রসুন কুচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। এরপর টমেটো পিউরি, স্টক, পাপরিকা, ওরেগানো, তেজপাতা, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। এতে সস কিছুটা ঘন হয়ে আসবে।
এরপর সসের মধ্যে ভেজে রাখা মিটবলগুলো আলতোভাবে দিয়ে দিন। প্যান ঢেকে কম আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। এ সময় মিটবলগুলো পুরোপুরি সিদ্ধ হবে এবং টমেটো সসের স্বাদ ভেতরে মিশে যাবে।
রান্না হয়ে গেলে তেজপাতা তুলে ফেলুন। চাইলে ওপরে সামান্য কুচি করা তাজা ধনেপাতা বা পার্সলে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন স্পেনের জনপ্রিয় আলবোন্ডিগাস।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.