শ্রীমঙ্গলে ৮০ ছাত্রী পেল বাইসাইকেল,..

প্রকাশ: 9 November 2026 । 15:00 | আপডেট: 9 November 2026 । 15:00

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি (বেলজিয়াম)-এর উদ্যোগে ৮০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল এবং ২৮০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে সংস্থাটির Back to School প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন এবং উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কারামা সলিডারিটি (বেলজিয়াম)-এর জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ।

প্রকল্পের আওতায় ৮০ জন ছাত্রীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। পাশাপাশি বাইসাইকেল রক্ষণাবেক্ষণের জন্য পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ সরবরাহ করা হয়। বাইসাইকেলগুলো সংরক্ষণের জন্য বিদ্যালয়ে ৮০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি স্থায়ী পাকা শেড নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া ২৮০ জন ছাত্র ও ছাত্রীর প্রত্যেককে একটি করে ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, একটি পানির বোতল ও একটি পরীক্ষার ক্লিপবোর্ড দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে পরিচালিত ‘Empowering Futures: Enhancing Education Access by Providing Bicycles to Rural Girls and Essential Learning Materials to School Children in Bangladesh’ প্রকল্পের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন, এসএসসি পাসের হার বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!