যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ..
প্রকাশ: 4 November 2026 । 11:38 | আপডেট: 4 November 2026 । 11:38
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফলে কংগ্রেসের দুই কক্ষেই ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির চেয়ে এগিয়ে রয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।
প্রতিনিধি পরিষদের ফলাফলে এখন পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৬০। এ ছাড়া ডেমোক্র্যাটদের ১০৪ জন এবং রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। এখনো ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে।
অন্যদিকে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের তিনটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ৫১টি আসন নিশ্চিত করতে হবে। ১০০ আসনের সিনেটে এ বছর নির্বাচন হচ্ছে না এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত এবং ৩১টি রিপাবলিকান-সমর্থিত।
তথ্যসূত্র: আল-জাজিরা
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.