৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী এসব স্মারক সামগ্রী অবমুক্ত করেন। এ সময় তিনি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে।