ঝালকাঠিতে ৩৫ নতুন সার ডিলারের..
প্রকাশ: 4 November 2026 । 10:58 | আপডেট: 4 November 2026 । 10:58
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-
ঝালকাঠিতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবনিয়োগপ্রাপ্ত ৩৫ জন সার ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।
সভায় সার ও বীজের সরবরাহ, বিতরণ এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে নবনিয়োগপ্রাপ্ত ৩৫ জন সার ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ডিলারসহ জেলায় মোট সার ডিলারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।
উল্লেখ্য, কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ ও বিতরণব্যবস্থা সচল রাখতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি কাজ করে থাকে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.