কাঠালিয়ায় অবৈধ ইটভাটার ১২০ ফুট..
প্রকাশ: 3 November 2026 । 20:13 | আপডেট: 3 November 2026 । 20:13
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ ইটভাটার ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট তৈরির চুলা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বড় কাঠালিয়া এলাকার এমবিএফ মনিরা ব্রিকফিল্ডে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে ১২০ ফুট উচ্চতার অন্যান্য অবৈধ চিমনির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.