চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭..

প্রকাশ: 3 November 2026 । 11:05 | আপডেট: 3 November 2026 । 11:05

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ১ নভেম্বর) দেশে ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

এদিকে, ২০২৬ সালের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই দিনে এসেছিল ৪৩ মিলিয়ন ডলার।

রেমিট্যান্সের এ প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত অবদানের প্রতিফলন। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!