ইরানে নতুন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে..

প্রকাশ: 3 November 2026 । 10:50 | আপডেট: 3 November 2026 । 10:50

অনলাইন ডেস্ক

ইরানে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে মস্কো।

সোমবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছে রাশিয়া।

জাখারোভা বলেন, সাম্প্রতিক মাসগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইরানে সামরিক অভিযান চালিয়ে দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙা সম্ভব হয়নি। যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহযোগিতা করা অত্যন্ত জরুরি। পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং তা বাস্তবায়নে অবদান রাখতে প্রস্তুত রয়েছে মস্কো।

হরমুজ প্রণালি প্রসঙ্গে জাখারোভা বলেন, দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে আশা করছে রাশিয়া। এ ক্ষেত্রে প্রণালিসংলগ্ন দেশগুলোর বৈধ স্বার্থ এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপদ ও নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিষয়টি ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের মুখে রয়েছে।

সূত্র: আল জাজিরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!