শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে..

প্রকাশ: 3 November 2026 । 10:25 | আপডেট: 3 November 2026 । 10:25

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে আনুমানিক ২৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া যায়নি। তবে বৌলাছড়া ভাঙা পুল সংলগ্ন স্থান থেকে আনুমানিক ১০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেও আনুমানিক ১৬ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুই অভিযানে সর্বমোট প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে। তবে অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বিধিবিধান লঙ্ঘন করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!