আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস এর..
প্রকাশ: 1 November 2026 । 17:38 | আপডেট: 1 November 2026 । 17:38
জগদীশ মন্ডল, আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশাল:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস এর ইউনিয়ন পর্যায়ে বাছাই ও দল গঠন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে গৈলা ইউনিয়নের ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, শামসুল হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, গৈলা ইউনিয়ন বিএনপির আহবায়ক এনায়েত খান মনু, সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, শিক্ষক গোলাম ছরোয়ার, মাহামুদ আলম মিঠু, শাহানাজ পারভীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করবে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.