শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ: 1 November 2026 । 17:32 | আপডেট: 1 November 2026 । 17:32
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ওষুধ স্প্রে, আলোচনা সভা এবং যুব ঋণ, অনুদানের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মশার ওষুধ স্প্রে করা হয়।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
আলোচনা সভা শেষে একজন যুবকের হাতে দেড় লাখ টাকার যুব ঋণের চেক, একজনের হাতে ৭৫ হাজার টাকার অনুদানের চেক এবং ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.