তালতলীতে কিশোর কলি উন্নয়ন পরিষদের..
প্রকাশ: 20 April 2023 । 22:51 | আপডেট: 20 April 2023 । 22:51
আরএইচবি নিউজ ডেস্কঃ
বরগুনার তালতলীতে প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২০ এপ্রিল) কিশোর কলি প্রাঙ্গণে কিশোর কলি উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস হামিদা এনি ৪ শত শিশু- কিশোরের মাঝে জামা, পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। এসময় কিশোর কলি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক রাসেল মৃধা, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মো. বাইজিদ আহমেদ, সোহেল রানা, জহির উদ্দিন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন ও মিঠু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিশোর কলি উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিশু কিশোর ও বৃদ্ধদের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য জামা, পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গি বিতরণ করে আসছে। কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ সহ বিশিষ্ট দানশীল ও সমাজ সেবকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.