আগৈলঝাড়া প্রেসক্লাবে কম্পিউটার ও আইপিএস..

প্রকাশ: 22 October 2026 । 13:54 | আপডেট: 22 October 2026 । 13:54

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশাল:-

বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের গতি বাড়াতে দুটি কম্পিউটার ও একটি আইপিএস প্রদান করেছেন আগৈলঝাড়ার সন্তান ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম (শামস)।

বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষ থেকে এসব সরঞ্জাম সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরঞ্জামগুলো হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলমের ছোট ভাই সান্টু শিকদার।

এ সময় সান্টু শিকদার বলেন, সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা সংবাদমাধ্যমে তুলে ধরেন। তাঁদের পেশাগত কাজ আরও সহজ ও গতিশীল করতে প্রয়োজনীয় সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার, এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিল্লাত চৌধুরী এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরি, তথ্য সংরক্ষণ ও দ্রুত সংবাদমাধ্যমে পাঠানোর ক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে আইপিএসের সাহায্যে সাংবাদিকদের দাপ্তরিক কার্যক্রম সচল রাখা সম্ভব হবে। এ উদ্যোগ প্রেসক্লাবের কাজের গতি বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল রিপন, প্রবীর বিশ্বাস, সহসভাপতি রিপন বিশ্বাস, মাসুম হাওলাদার, সাইফুল মৃধা, জহিরুল ইসলাম সবুজ, আকাশ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, এল আর মানিক, বিকাশ রায়, রাসেল হাওলাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাসসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!