ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য..
প্রকাশ: 22 October 2026 । 13:42 | আপডেট: 22 October 2026 । 13:42
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সে রাজশাহীর শাহমখসুম বিমানবন্দর থেকে ঢাকায় যান। ঢাকায় তিনি পিজি হাসপাতালে চিকিৎসা নেবেন।
এ বিষয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা করা হবে।
প্রসঙ্গত, গতকাল বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন । তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ ও চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। সবার কাছেই তিনি দোয়া কামনা করেন
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.