উত্তরা-আজমপুরে সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা, যান..
প্রকাশ: 15 October 2026 । 13:49 | আপডেট: 15 October 2026 । 13:59
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকরা অবস্থান ছেড়ে দিয়েছেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে দেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি ও বকেয়া পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.