স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ..

প্রকাশ: 15 October 2026 । 13:48 | আপডেট: 15 October 2026 । 13:48

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের একই ছাতার নিচে এনে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে উপজেলা পর্যায়ে ১৫১টি স্বাস্থ্যসেবা অবকাঠামোর নির্মাণকাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠনসহ প্রস্তাবিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন জরুরি। তবে সব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। তাই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাছাই করে পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ শুরু করতে হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা এখন সময়ের দাবি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছাড়া সমৃদ্ধ অর্থনীতি ও সুস্থ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। এ খাতের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়িয়ে একটি কার্যকর কাঠামোর আওতায় আনতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!