আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য..
প্রকাশ: 12 October 2026 । 18:14 | আপডেট: 12 October 2026 । 18:14
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বরিশালের আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপজেলার ২টি ইউনিয়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য, প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, এনায়েত খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ প্রমুখ।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান, সংগৃহীত তথ্য যাচাই এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংকলন এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার সরকারি দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের পড়ে শোনান। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। শেষে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.