আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি..
প্রকাশ: 12 October 2026 । 17:38 | আপডেট: 12 October 2026 । 18:00
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬১টি পূজামন্ডপের অনুকূলে চালের ডিও লেটার হস্তান্তর করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপের জন্য ৬০০ কেজি করে মোট ৯৬ হাজার ৬শত কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে (জিআর) চাল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, শামছুল হক খোকন, কার্তিক বেপারী, এনায়েত খান মনু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক যতিন্দ্রনাথ মিস্ত্রী, সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামানসহ সকল নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন এমপি প্রতিটি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি চালের ডিও লেটার তুলে দেন। এ বছর উপজেলায় মোট ১৬১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম প্রতিটি পূজামন্ডপে গত বছরের তুলনায় ১০০ কেজি বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে প্রতিটি পূজামন্ডপের জন্য চালের বরাদ্দ বেড়ে দাড়িয়েছে ৬০০ কেজিতে।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি বলেন, শারদীয় দুর্গাপূজা অসাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সরকার পূজা উদযাপনে সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করেছে, যাতে সবাই আনন্দময় পরিবেশে উৎসব পালন করতে পারেন। চালের ডিও লেটার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন, গত বছরের তুলনায় এবার ১০০ কেজি বেশি চাল পেয়ে আমরা আনন্দিত। পূজামণ্ডপগুলোতে এবার ব্যাপক খরচ হয়েছে। সরকারের এই সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.