আইএমএফের ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তে..
প্রকাশ: 12 October 2026 । 13:19 | আপডেট: 12 October 2026 । 13:19
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই বাংলাদেশ একমত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে একটি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক চুক্তির প্রক্রিয়া চলছে। এর মাধ্যমে আগামী দিনে দুই পক্ষের সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করা হবে। এদিকে, বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা একটি বেশ ভালো কর্মসূচি পাব।’
বিশ্ব অর্থনীতির নীতি-নির্ধারণী আলোচনার কেন্দ্রবিন্দু এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সম্মেলনে বিশ্বের ১৯১টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী ও উন্নয়ন সহযোগীসহ ১৫ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.