চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন..
প্রকাশ: 11 October 2026 । 19:10 | আপডেট: 11 October 2026 । 19:10
অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রোববার তামিলনাড়ু তথ্য ও জনসংযোগ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
চেন্নাই সফরে মোদির একাধিক কর্মসূচি রয়েছে। তিনি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। পরে একই পথে ফিরে আসবেন। এ ছাড়া শহরের জালাকান্তেশ্বর মন্দিরে পূজা দেওয়ার কথা রয়েছে তার।
সফরের অংশ হিসেবে আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় ১৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও হস্তান্তর করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যও দেবেন মোদি।
এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে অতিথি ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
সূত্র: এএনআই
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.