রাঙ্গাবালীতে ১২ লাখ টাকার অবৈধ..

প্রকাশ: 11 October 2026 । 14:12 | আপডেট: 11 October 2026 । 14:12

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী :-

মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।

১০ অক্টোবর রাত ৮টা থেকে ১১ অক্টোবর সকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার দারচিরা নদী, তালকুদারের চর, চর তুফানিয়া, খলিফার চর ও চর কানকুনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজমুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন।

জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!