হেন্ডারসনের জোড়া গোলে বোর্নমাউথকে ৫-১..
প্রকাশ: 11 October 2026 । 12:47 | আপডেট: 11 October 2026 । 12:47
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
স্ট্যামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। বড় এই জয়ে আলো ছড়িয়েছেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। একটি অ্যাসিস্টের পাশাপাশি জোড়া গোল করে ম্যাচের অন্যতম নায়ক বনে যান তিনি।
ম্যাচের শুরুতেই ঝড় তোলে চেলসি। মাত্র ৬৫ সেকেন্ডে কোল পালমারের পাস থেকে গোল করেন হেন্ডারসন। দেড় মিনিটের মধ্যে মর্গান রজার্সের গোলেও অবদান রাখেন তিনি। ফলে দুই মিনিট ২৯ সেকেন্ডের মধ্যেই একটি গোল ও একটি অ্যাসিস্টের কৃতিত্ব অর্জন করেন এই মিডফিল্ডার।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেদ্রো নেতোর পাস থেকে গোল করে চেলসির ব্যবধান ৩-০ করেন জোয়াও পেদ্রো। ৫১তম মিনিটে এভানিলসনের গোলে ব্যবধান কমায় বোর্নমাউথ। তবে ৬৭তম মিনিটে পেপ শ্যাভারিয়ার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে চেলসির জয় নিশ্চিত করার পথে এগিয়ে দেন হেন্ডারসন।
পরে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই মিডফিল্ডার। একই সঙ্গে ৩৬ বছর ১১৫ দিন বয়সে প্রিমিয়ার লিগের এক ম্যাচে সরাসরি তিন গোলে অবদান রেখে চেলসির সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কীর্তি গড়েন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.