শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শন..

প্রকাশ: 11 October 2026 । 12:33 | আপডেট: 11 October 2026 । 12:33

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে হাম-রুবেলা (এমআর) মপ-আপ ক্যাম্পেইন ও মাঠপর্যায়ের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) প্রতিনিধিরা। শিশুদের টিকাদান নিশ্চিত করা, কার্যক্রমের মান যাচাই এবং মাঠপর্যায়ের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে গতকালের উপজেলার কালীঘাট ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, এমওডিসি ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ, স্বাস্থ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

পরিদর্শনকালে প্রতিনিধিদল টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের টিকাদান কার্ড যাচাই করেন। পাশাপাশি টিকাদানসংক্রান্ত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কার্যক্রমের অগ্রগতি, সঠিকতা ও গুণগত মান যাচাই করেন।

এ সময় মা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে টিকাদান বিষয়ে তাঁদের সচেতনতা, আগ্রহ এবং টিকা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হয়। এ ছাড়া নারী ও মায়েদের ধনুষ্টংকার প্রতিরোধী টিকা গ্রহণসংক্রান্ত কার্ড ও তথ্য যাচাই করা হয়।

মা ও অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার গুরুত্ব এবং টিকা গ্রহণের পর সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। টিকা গ্রহণের পর কোনো শিশু বা নারী শারীরিক সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন প্রতিনিধিদলের সদস্যরা।

মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন, উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক কর্মতৎপরতাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। কোনো শিশু যেন টিকাদানের আওতার বাইরে না থাকে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শন শেষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা। একই সঙ্গে চলমান কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও প্রচেষ্টার জন্য তাঁরা ধন্যবাদ জানান।

হাম-রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ এবং সব শিশুকে টিকাদানের আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!