শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের ফল..

প্রকাশ: 10 October 2026 । 18:05 | আপডেট: 10 October 2026 । 18:05

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

‘বই পড়ি, মন গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ২ মাসব্যাপী পাঠ কার্যক্রমের সাফল্য উদ্‌যাপন করা হয়।

উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার সহ বিেনপি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজক সূত্রে জানা গেছে, বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো, জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, পাঠপ্রেমী ও সংশ্লিষ্ট সহযোগীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে উৎসবের ফলাফল প্রকাশের পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ায় উৎসাহিত করবে এবং শ্রীমঙ্গলে জ্ঞানভিত্তিক ও মননশীল প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!