কাঁঠালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী..

প্রকাশ: 10 October 2026 । 18:01 | আপডেট: 10 October 2026 । 18:01

মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে আওরাবুনিয়া, শৌলজালিয়া ও পাট্টিখালঘাটা ইউনিয়নের ১২ জন তথ্য সংগ্রহকারী এবং তিনজন সুপারভাইজার এতে অংশ নেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হারামচন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!