প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন..

প্রকাশ: 10 October 2026 । 12:40 | আপডেট: 10 October 2026 । 12:40

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার কয়েক ঘণ্টা আগে প্রশ্ন ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব ডি এম আতিকুর রহমান। তিনি জানান, পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে ২৪২ জন নিয়োগের জন্য এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এতে অংশ নিতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থী প্রস্তুতি নেন। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল।

পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা হয়। ওই পোস্টে দাবি করা হয়, অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি নিয়োগ পরীক্ষা কমিটির দায়িত্বেও রয়েছেন, তাঁর এক আত্মীয়সহ একটি চক্র এ ঘটনায় জড়িত।

পোস্টটিতে আরও অভিযোগ করা হয়, পরীক্ষার্থীদের সঙ্গে জনপ্রতি গড়ে প্রায় ২৫ লাখ টাকার চুক্তি হয়েছে। কথিত প্রশ্নপত্র ও উত্তর বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের পড়ানো হচ্ছে বলেও দাবি করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও অভিযোগগুলোর সত্যতা নিয়ে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!