আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা..

প্রকাশ: 10 October 2026 । 11:52 | আপডেট: 10 October 2026 । 11:52

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ পদক্ষেপকে আন্তর্জাতিক ফৌজদারি ন্যায়বিচার নিশ্চিতের যৌথ প্রচেষ্টার ওপর মারাত্মক আঘাত হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।

মহাসচিবের মুখপাত্র জানান, এ নিষেধাজ্ঞা আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে নিরাপত্তা পরিষদ ও রোম সংবিধির স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর পাঠানো বিষয় পরিচালনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

এদিকে, আইসিসির স্বাগতিক দেশ নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো আদালটির কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার আগের ছয় মাসের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাচ প্রধানমন্ত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!