ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির স্বেচ্ছাসেবক..
প্রকাশ: 10 October 2026 । 11:44 | আপডেট: 10 October 2026 । 11:44
ঝালকাঠি করেসপন্ডেন্ট :-
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঝালকাঠিতে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। সভায় প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, মনিটরিং সেল ও পর্যবেক্ষণ টিম গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
সভায় শাহাদাৎ হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে। উৎসবের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতারা, পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির প্রতিনিধি এবং বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতারা বক্তব্য দেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.