ঢাকায় অটোরিকশা ও ই-বাইক চলাচলে..
প্রকাশ: 8 October 2026 । 17:59 | আপডেট: 8 October 2026 । 17:59
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাজধানীতে অটোরিকশা ও ই-বাইকের চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মিরপুর-১৩ নম্বরে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন থাকবে। অটোরিকশা ও ই-বাইকের জন্য জোনভেদে আলাদা রং নির্ধারণ করা হবে। ফলে এক জোনের অনুমোদিত যান অন্য জোনে চলাচল করতে পারবে না।
প্রতিটি জোনে চাহিদা অনুযায়ী অটোরিকশার সংখ্যা নির্ধারণ করা হবে এবং নির্ধারিত সংখ্যার বাইরে নতুন করে নিবন্ধনের সুযোগ থাকবে না। এ বিষয়ে বিধি ও নীতিমালা তৈরির কাজ চলছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমানে অটোরিকশা নিয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাওয়া সম্ভব হচ্ছে। এ কারণে চলাচলে নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর বাইরে থেকে অটোরিকশা ঢুকে যানজট সৃষ্টি ও জনচলাচলে বাধা তৈরি করতে না পারে, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বর্তমানে যারা অটোরিকশা চালাচ্ছেন, তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে জোনভিত্তিক ব্যবস্থাপনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.