এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে..

প্রকাশ: 8 October 2026 । 17:53 | আপডেট: 8 October 2026 । 17:53

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাবে ডিপি ওয়ার্ল্ড।

এদিকে, চুক্তির বিরোধিতা করে বৃহস্পতিবার দুপুরে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে অবস্থান নেন কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!