বিশ্ব দৃষ্টি দিবসে বাউল গানে..

প্রকাশ: 8 October 2026 । 17:25 | আপডেট: 8 October 2026 । 17:25

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

আজ বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬। এ বছরের দিবসটির প্রতিপাদ্য— “সবার চোখ, সঠিক যত্ন, সর্বত্র।” দিবসটি উপলক্ষে চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাউল সংগীতের আয়োজন করা হয়েছে।

দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায়, কিওর ব্লাইন্ডনেস প্রজেক্ট এর অর্থায়নে ও কারিগরী সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এমসিডা)-এর উদ্যোগে এ সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাউল সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে চোখের বিভিন্ন সমস্যা, চোখে আঘাত, পোকামাকড়ের কামড়সহ চোখের যেকোনো অসুবিধায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। বিশেষ করে চা-বাগান এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ এ প্রচারণার আয়োজন করা হয়েছে।

প্রচারণায় জানানো হচ্ছে, চোখে কোনো সমস্যা দেখা দিলে বা চোখে আঘাত লাগলে প্রাথমিক পরামর্শ ও চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চা-বাগান হাসপাতালগুলোতে যোগাযোগ করা যাবে। আর চোখের পূর্ণাঙ্গ চিকিৎসার প্রয়োজন হলে বিএনএসবি চক্ষু হাসপাতাল, শমসেরনগর রোড, মৌলভীবাজারে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, চোখ শরীরের অমূল্য সম্পদ। তাই চোখের সমস্যা অবহেলা না করে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।

পাঁচ দিনব্যাপী এ সচেতনতামূলক প্রচারণা শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০টি এলাকায় অনুষ্ঠিত হবে।

প্রচার কার্যক্রমের আওতাভুক্ত এলাকাগুলো হলো— শমসেরনগর চা বাগান, তিলকপুর চা বাগান, খেজুরীছড়া চা বাগান, নীলকণ্ঠ চা কেবিন, মেরিনা চা বাগান, কাপনা পাহাড় চা বাগান, চানপুর চা বাগান, সাতগাঁও বাজার, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এবং শিববাজার (মাধবপুর)।

বিশ্ব দৃষ্টি দিবসের বার্তা সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিতে আয়োজিত এ ভ্রাম্যমাণ বাউল সংগীত উপভোগ করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে চোখের যেকোনো সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!