পরিবহন খাতের মাফিয়াবৃত্তি বন্ধে নতুন..
প্রকাশ: 8 October 2026 । 14:45 | আপডেট: 8 October 2026 । 14:45
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবহন খাত ঘিরে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণের অবসান ঘটাতে উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে খাতটিকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও নতুন কমিটিকে ভূমিকা রাখতে হবে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.